বাড়িরাজ্যকয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন জাতীয় সড়ক

কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন জাতীয় সড়ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৭ জুলাই :সামান্য বৃষ্টিতে সমুদ্রের রূপ ধারন করল জাতীয় সড়ক। সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় এমনই চিত্র ধরা পড়ল চরিলাম বাজার সংলগ্ন সৎসঙ্গ আশ্রমের সামনে সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে। বৃহস্পতিবার সকাল থেকে হাল্কা ও মাঝারি বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির কারনে চড়িলাম সৎসঙ্গ আশ্রমের সামনে জাতীয় সড়কে হাঁটু সমান জল জমে যায়। জাতীয় সড়কের পাশে কোন ড্রেইন না থাকার পর রাস্তায় জল জমে যায়। যার কারনে দুর্ভোগ পোহাতে হয় যান চালক সহ পথ চলতি সাধারন মানুষকে।

 এক পথ চলতি সাধারন নাগরিক জানান বিগত কয়েকবছর ধরে বৃষ্টি হলে চরিলাম সৎসঙ্গ আশ্রমের সামনে জাতীয় সড়কে হাঁটু সমান জল জমে যায়। সংশ্লিষ্ট দপ্তর থেকে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। ফলে বৃষ্টি হলে যান চালক সহ সাধারন মানুষকে ভোগান্তির শিকার হতে হয়। তিনি দাবি জানান চরিলাম সৎসঙ্গ আশ্রমের সামনে জাতীয় সড়কে যেন জল না জমে তার ব্যবস্থা করে দেওয়া হোক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য