Thursday, February 5, 2026
বাড়িরাজ্যযুব মোর্চার কার্যকর্তা বিছানায় শয্যাশায়ী, মুখ্যমন্ত্রীর কাছে চিকিৎসার সহযোগিতার দাবি

যুব মোর্চার কার্যকর্তা বিছানায় শয্যাশায়ী, মুখ্যমন্ত্রীর কাছে চিকিৎসার সহযোগিতার দাবি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ জুলাই : অসুস্থ  যুবমোর্চার এক কার্যকর্তার চিকিৎসকার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার কাছে অনুরোধ করলেন খোয়াই রামচন্দ্রঘাট মন্ডের অন্তর্গত খোয়াই সমতল পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের যুব মোর্চার কার্যকর্তারা। জানা যায়, খোয়াই রামচন্দ্রঘাট মন্ডলের অন্তর্গত খোয়াই সমতল পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নৃপেন্দ্র দেবের এক মাত্র ছেলে কমল দেব গত দেড় বছর ধরে নার্ভের সমস্যার কারনে একেবারে শয্যাশায়ী। সংসারে একমাত্র কমলই উপার্জনশীল।

কমল অসুস্থ হওয়ার পর তাদের সংসারের নেমে আসে কালো অন্ধকার। ঘরে উপার্জন করার আর কোন লোক নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নুন আনতে পান্তা ফুরায়, এই অবস্থায় দাঁড়িয়েছে। অন্যদিকে কমল দেবের বৃদ্ধ মা সুমতি দেব ছেলের চিকিৎসা সঠিক ভাবে করতে পারছে না। তিনি সামান্য বৃদ্ধ ভাতা পান তা দিয়ে কি সংসার চালাবেন না ছেলের চিকিৎসা করবেন তা ভেবে তিনিও অসুস্থ হয়ে পড়েছেন। তাদের এই অবস্থা দেখে খোয়াই রামচন্দ্র ঘাটের যুব মোর্চার কর্মকর্তারা সাহায্য করছেন তাদের সাধ্য মত। তবে এই ভাবে কতদিন।

তাই অসুস্থ কমল দেবের চিকিৎসার জন্য  অসুস্থ কমল দেবের মা সুমতি দেব সহ সমতল পদ্মবিল গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাক্তন প্রধান থেকে শুরু করে এলাকার যুবমোর্চার সদস্যরা মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার নিকট করজোড়ে প্রার্থনা জানায়, যাতে করে অসুস্থ কমল দেবের চিকিৎসার ব্যবস্থা করেন। পাশাপাশি তাদের পক্ষ থেকে যুব মোর্চার সুশান্ত দেবের পরিবারের আর্থিক সাহায্য করেন। শেষে ঐ এলাকার যুবমোর্চার সদস্যদের পক্ষ থেকে কমল দেবের মার হাতে সোমবার দুপুরে কিছু পুষ্টিকর খাবারের পেকেট তুলে দেওয়া হয় বলে জানান প্রাক্তন প্রধান গোবিন্দ শুক্লবৈদ্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য