Thursday, February 5, 2026
বাড়িরাজ্যবিজেপি হটাতে বামপন্থীদের বৃহত্তর মঞ্চ গড়ার আহ্বান সিপিআই -র

বিজেপি হটাতে বামপন্থীদের বৃহত্তর মঞ্চ গড়ার আহ্বান সিপিআই -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ জুলাই : ১৩ ও ১৪ জুলাই আগরতলার কৃষ্ণনগর ঠাকুর পল্লী রোড স্থিত সিপিআই রাজ্য দপ্তর জুনু দাস ভবনে সিপিআই-র ২৩’তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন স্থানের নামকরণ করা হয়েছে অতুল কুমার অঞ্জন-মনোরঞ্জন বসাক নগর। সম্মেলনের মঞ্চের নাম করণ করা হয়েছে ধীরেন্দ্র রিয়াং-মানস দেব্বর্মন মঞ্চ। রবিবার দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মধ্যে দিয়ে সম্মেলনের সুচনা হয়।

সম্মেলনে উপস্থিত রয়েছেন সিপিআই জাতীয় সম্পাদক মন্ডলীর সদস্য কে.নারায়ন এবং পল্লব সেনগুপ্ত সহ অন্যান্যরা। সোমবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে সিপিআই জাতীয় সম্পাদক মন্ডলীর সদস্য কে.নারায়ন জানান, সি পি আই দলের ২৫ তম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে পাঞ্জাবের চন্ডিগড়ে। ২১ শে সেপ্টেম্বর থেকে ২৫ শে সেপ্টেম্বর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সামনে রেখে দেশের ২৬ টি রাজ্যে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনের মূল রণধ্বনি হচ্ছে দেশ থেকে বিজেপি এবং আরএসএস নেতৃত্বধীন সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। এর জন্য বড় মঞ্চ গড়ে তুলতে হবে বামপন্থীদের। আরো বলেন, মঞ্চ করার আগে বামপন্থীদের আরো বেশি শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। তিনি আরো বলেন ত্রিপুরা মানুষ যেভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিরোধে এগিয়ে আছে সেটা লক্ষ্যণীয়। তাই বামপন্থীদের জনগণকে নিয়ে এগোতে হবে। পাশাপাশি বলেন, জনজাতি অংশের যুবকরা যদি বামপন্থীদের পাশে দাঁড়ায় তাহলে ঐতিহাসিক মঞ্চ গড়ে উঠবে। তাহলে অনায়াসে ত্রিপুরার মানুষকে আরএসএস এবং বিজেপির হাত থেকে মুক্ত করা যাবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য