Thursday, February 5, 2026
বাড়িরাজ্যবেকারত্বের জন্য ছেলে মেয়েরা আত্মহত্যা করছে : ডিওয়াইএফআই

বেকারত্বের জন্য ছেলে মেয়েরা আত্মহত্যা করছে : ডিওয়াইএফআই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ জুলাই : বেকারদের কর্ম সংস্থানের ইস্যুতে ডি ওয়াই এফ আই -এর পক্ষ থেকে এক দিনের সম্মেলনের আয়োজন করা হয়। ছাত্র যুব ভবনে আয়োজিত এই দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই -এর সর্বভারতীয় সম্পাদক হীমাগ্নরাজ ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যসম্পাদক নবারুণ দেব এবং রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। সর্বভারতীয় সম্পাদক হীমাগ্নরাজ ভট্টাচার্য বলেন, ২০১৪ সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর স্বাধীন ভারতে সবচেয়ে বেশি বেকারত্ব বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে।

বর্তমানে কর্মসংস্থান একটা সমস্যা নয় সংকটে পরিণত হয়েছে। সবচেয়ে উদ্বেগ জনক বিষয় হলো যেসব রাজ্যেও বিজেপি নেতৃত্বাধীন সরকার রয়েছে সেসব রাজ্যে বেকারত্বের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে আছে। শিক্ষিত বেকাররা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে বেকারত্বের কারণে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিতে হচ্ছে ছেলেমেয়েদের। আরো লক্ষ্য করা যাচ্ছে বাড়ি বাড়ি ১০ মিনিটে খাবার পৌঁছে দেওয়ার কথা বলে বিভিন্ন কোম্পানি লোক নিয়োগ করছে। তাদের দৈনিক মজুরি মাত্র ২০০ টাকা। অথচ তৈরি করে ১০ মিনিটে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিতে গিয়ে যদি প্রানহীন ঘটে তাহলে এর দায়ভার কোম্পানি গ্রহণ করছে না। এমনকি কোম্পানিকে দায়িত্ব গ্রহণ করতে সরকার বাধ্য করছে না। এ ধরনের সমস্যাগুলি নিয়ে আজকের সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী দিন এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য