স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ জুলাই : খাট্টা মিঠা হিন্দি সিনেমায় দেখা গেছে রোড রোলার চালাতে গিয়ে জনি লিভার এক অফিস ঘর ভেঙে ফেলেছিল। এই ঘটনার সাথে যেন কিছুটা মিলে গেল শনিবার সকালে রাজধানী ধলেশ্বর স্থিত ১ নং রোড এলাকার ঘটনা। এক ব্যক্তি গাড়ি চালাতে গিয়ে অন্যের বাড়ির গেট ভেঙে ফেলে। আহত হন সেই ব্যক্তি। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম শান্তি ভৌমিক। তিনি জানান ঘটনার সময় তিনি ঘরের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তিনি দেখতে পান একটি ওয়াগনার গাড়ি উনার গেট ভেঙে সরাসরি বাড়ির উঠুনে ধেয়ে আসেছে। তারপর গাড়িটি একটি পাকা সেডের সাথে ধাক্কা খায়।
পিছু পিছু স্থানীয়রা ছুটে এসে গাড়ি চালককে উদ্ধার করে হাসপাতাল পাঠায়। কিভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে সেটা নিয়ে কেউই তেমনভাবে ষ্পষ্ট নয়। স্থানীয়দের ধোঁয়াশা হয়তো সাত সকালে নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে এই ঘটনা সংঘটিত হতে পারে। আবার কেউ কেউ বলছে গাড়িতে লানার লেখা রয়েছে। সুতরাং গাড়ি চালানো শিখতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। উল্লেখ্য, অসচেতনতার কারণেই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে সকলের দাবি।
জনবহুল এলাকায় গাড়ি শেখানোর উপর এবং নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা থাকলেও কেউ গুরুত্ব দেয় না। যেকোনো সময় সাধারণ মানুষের জীবনহানি হতে পারে। তখন এর জবাব থাকবে না কারো কাছেই। প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন এ ধরনের দুর্ঘটনায় বিরুদ্ধে। যতদূর জানা যায়, শনিবার সকালে দুর্ঘটনার উপর বাড়ির মালিক শান্তি বাবু জরিমানা আদায় করে বিষয়টি মিটমাট করার জন্য কথাবার্তা সেরে নিয়েছেন। থানা পর্যন্ত বিষয়টি যাতে না গড়ায় তার জন্য এমন রফাদফার কার্যকলাপ। এদিনের দুর্ঘটনা গ্রস্থ গাড়ির নম্বর টি আর ০১ বি এম ০৫৭৫ ।

