স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ জুলাই : দ্য স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবির। রাজধানীর আইএমএ হাউসে অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবির। স্বাস্থ্য ও রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন প্রাক্তন পুলিশ আধিকারিক বি কে রায়, রাজ্যের বিশিষ্ট চিত্রশিল্পী স্বপন নন্দী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, রক্তদানের চেয়ে মহৎ কোন দান হয় না। সবচেয়ে মহৎ দান হলো রক্তদান।
রক্তদান করলে রক্ত দাতা নিজে সুরক্ষিত রয়েছে কিনা জানতে পারে। যারা রক্তদান করে তারা জানে না ওনার রক্ত কার শরীরে যাবে। আবার যিনি রক্ত গ্রহণ করেন, তিনি জানেন না এই রক্ত কার। রক্তদানের মাধ্যমে মানসিক শান্তি পাওয়া যায়। রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রক্ষা করে রক্তদান শিবির। রক্তদানের ক্ষেত্রে দেশের মধ্যে ত্রিপুরা ভালো স্থানে রয়েছে। এমনটাই অভিমত ব্যক্ত করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি সকলের উদ্দেশ্যে বলেন আগামী দিন যাতে সকলের রক্তদানে এগিয়ে আসে। আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

