Thursday, February 5, 2026
বাড়িজাতীয়বিহার ভোটের মুখে নতুন দল গড়ছেন লালুর ত্যাজ্যপুত্র?

বিহার ভোটের মুখে নতুন দল গড়ছেন লালুর ত্যাজ্যপুত্র?

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ জুলাই : ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের জেরে পরিবার এবং দল থেকে তিনি বহিষ্কৃত। কিন্তু লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব সহজে লড়াইয়ের ময়দান ছাড়ার পাত্র নন। বিহারের ভোটের ময়দান যে তিনি ছাড়বেন না, সেটা স্পষ্ট করে দিলেন তেজ। ইঙ্গিত দিলেন, দরকারে নিজের আলাদা দল গড়ে ভোটে লড়বেন তিনি।


শুক্রবার সকালেই নিজের পুরনো বিধানসভা কেন্দ্র, বিহারের মহুয়ায় অনুগামীদের নিয়ে একটি মিছিল করেন তেজপ্রতাপ। তাঁর অনুগামীদের হাতে ছিল সবুজ-সাদা রঙের পতাকা। যা কিনা আরজেডির নিজস্ব পতাকার মতো নয়। পতাকার উপরে লেখা ‘টিম তেজপ্রতাপ যাদব’। তাতে আরজেডির লন্ঠন প্রতীকও নেই। ওই মিছিল থেকেই তেজপ্রতাপ বলেন, “মানুষের ইচ্ছাতেই আমি বেঁচে রয়েছি। মানুষ যা চান, আমি তা-ই করব। মানুষ যেখান থেকে চাইবেন, সেখান থেকে ভোটে লড়ব।” আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদের বড় ছেলে এদিন ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন, “কোন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব, তা পরে দেখাই যাবে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য