Thursday, February 5, 2026
বাড়িজাতীয়মোদির অবসর নিয়ে জল্পনা ! আরও একবার উসকে দিলেন সংঘের প্রধান মোহন...

মোদির অবসর নিয়ে জল্পনা ! আরও একবার উসকে দিলেন সংঘের প্রধান মোহন ভাগবত !

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ জুলাই : “৭৫ বছর বয়সে কেউ সংবর্ধনা দিতে আসলে বুঝতে হবে অবসরের সময় হয়ে গিয়েছে।” বৃহস্পতিবার নাগপুরে এমন বক্তব্য রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবসর নিয়ে জল্পনা আরও একবার উসকে দিলেন রাষ্ট্রীয় সয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত। চলতি বছরের সেপ্টেম্বরে ৭৫ বছর পূর্ণ করবেন প্রধানমন্ত্রী। একই মাসে ৭৫ পূর্ণ করবেন মোহন ভাগবতও। সংঘ প্রধানের এমন মন্তব্য মোদিকে বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল। সংঘের বিধান অনুযায়ী এবছরই দায়িত্ব ছাড়তে হবে মোহন ভাগবতকে। মোদিও যাতে অবসরের চিন্তাভাবনা করেন তাই এমন বার্তা বলেই মনে করছে রাজনীতিক কারবারীরা। ভগবতের মন্তব্যে উৎসাহী বিরোধীরাও।

বৃহস্পতিবার সংঘচালক মোহন ভাগবত ৭৫ বছর বয়সে অবসর নিয়ে ফের একবার প্রচ্ছন্ন ইঙ্গিত দেওয়ায় নতুন করে জলঘোলা হতে শুরু করেছে। নাগপুরে এক অনুষ্ঠানে ভাগবত বলেছেন, “যখন ৭৫ বছর বয়সে আপনাকে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝে যাবেন এবার আপনাকে থামতে হবে। অন্যের জন্য কাজের জায়গা ছেড়ে দিতে হবে।” তাঁর বক্তব্য ধরেই মহারাষ্ট্রের উদ্ধব-সেনা নেতা সঞ্জয় রাউত ফের একবার মোদীর অবসর নিয়ে বিতর্কের ধুনো জ্বেলে দিলেন। এর আগেও আরএসএস এবং বিজেপির গঠনকাঠামো ও সংবিধান অনুযায়ী ৭৫ বছর বয়সে অবসরের নিয়মের দৃষ্টান্ত টেনেছিলেন উদ্ধবপন্থী শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। ‘স্পষ্টবক্তা’ বলে খ্যাত রাউত বলেছিলেন, নাগপুরে মোদী-ভাগবত একান্ত আলোচনায় প্রধানমন্ত্রীকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন সরসংঘচালক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য