Thursday, February 5, 2026
বাড়িরাজ্যশুরু হল পশ্চিম জেলা ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ

শুরু হল পশ্চিম জেলা ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ জুলাই : শুরু হল পশ্চিম জেলা ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ অর্থাৎ বিজ্ঞান মডেল প্রদর্শনী। বৃহস্পতিবার রাজধানীর কুঞ্জবনস্থিত এস.সি.ই.আর.টি-র অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে শুরু হল দুইদিন ব্যাপী পশ্চিম জেলার ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ। দুই দিন ব্যাপী কিশোরী উৎকর্ষ মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়।

সাথে উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরার জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন ছাত্রীদের প্রতিভাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। সেই প্রতিভা যেন সে তুলে ধরতে পারে তার দায়িত্ব নিতে হবে শিক্ষক শিক্ষিকাদের। জল সংরক্ষণের উপরও গুরুত্ব দেন কল্যাণী সাহা রায়। চিন্তার বিকাশ অত্যন্ত জরুরী। কিশোরী উৎকর্ষ মঞ্চে ছাত্রীরা যে মডেল নিয়ে এসেছে তা ছাত্রীদের চিন্তার বহিঃপ্রকাশ। চিন্তার বিকাশ থেকে বিজ্ঞানী হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য