স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ জুলাই : ২০২৬ সালের হজ যাত্রার জন্য অনলাইনে আবেদন জানানোর সূচনা হয় ৭ জুলাই। আবেদন জানানো যাবে ৩১ জুলাই পর্যন্ত। বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম হজ ভবনে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান। পাশাপাশি তিনি জানান হজ যাত্রার আবেদন করার জন্য আন্তর্জাতিক পাস পোর্ট থাকা বাধ্যতা মূলক।
পাস পোর্টের বৈধতা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। পাসপোর্ট ঠিক না থাকলে আবেদন পত্র খারিজ হয়ে যাবে। হজ যাত্রার জন্য প্রথম কিস্তি বাবদ দের লক্ষ টাকা থাকতে হবে। হজ যাত্রার আবেদন করার সময় প্যান কার্ড নাম্বার ও আধার কার্ড নাম্বার দিতে হবে। আবেদনকারির নমিনিরও প্যান কার্ড ও আধার কার্ড নাম্বার দিতে হবে। এছাড়াও আর কি কি নিয়ম রয়েছে তা তুলে ধরেন তিনি।

