Friday, February 6, 2026
বাড়িরাজ্যরাস্তা সংস্কারের দাবিতে আসাম - আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল যান চালক...

রাস্তা সংস্কারের দাবিতে আসাম – আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল যান চালক ও ব্যবসায়ীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ জুলাই : বিকাশ ত্রিপুরায় রাস্তায় না নামলে সমস্যার সমাধান হয় না। এটা যেন মানুষের মনে দাগ কেটে গেছে। এবার রাস্তা সংস্কারের দাবিতে আসাম – আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল যান চালক ও ব্যবসায়ীরা। অভিযোগ পানিসাগরে জাতীয় সড়ক ৮-এর বেহাল অবস্থা। এর প্রতিবাদে সোমবার সকাল ১০টা নাগাদ রাস্তা অবরোধ করেন এলাকার ব্যবসায়ী ও যান চালকরা।

 দীর্ঘদিন ধরে এই সড়কের করুণ দশার ফলে যান চলাচলে গুরুতর সমস্যায় পড়ছে। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের উপর। ব্যবসায়ীদের অভিযোগ, সড়কটি গাড়ি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ায় পণ্য পরিবহনে মারাত্মক বিঘ্ন ঘটছে। এতে তাদের গাড়ির ক্ষতিও বেড়েই চলেছে। পাশাপাশি, রাস্তার বেহাল অবস্থার কারণে প্রায়শই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে। যা নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক। তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ ও পানিসাগর মহকুমা কার্যালয়ের ডেপুটি কালেক্টর। তিনি National Highways & Infrastructure Development Corporation Limited -এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আশ্বাস দেন যে, আগামী ১২ জুলাই থেকে রাস্তা মেরামতের কাজ শুরু হবে। এই প্রতিশ্রুতির ভিত্তিতে ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করেন। তবে তারা স্পষ্ট করে জানিয়ে দেন, নির্ধারিত সময়ে কাজ শুরু না হলে তারা আবারও আন্দোলনে নামবেন। তারপর আন্দোলন তুলে নেয় তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য