Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য আগরতলা টাউন হলের নাম পরিবর্তনের বিষয়ে ষ্পষ্টিকরণ দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

আগরতলা টাউন হলের নাম পরিবর্তনের বিষয়ে ষ্পষ্টিকরণ দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

আগরতলা টাউন হলের নাম পরিবর্তনের বিষয়ে ষ্পষ্টিকরণ দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ জুলাই : ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আগরতলা টাউন হল নামকরণ করার বিষয়ে বহু জল ঘোলা হয়েছে। গত চব্বিশ ঘন্টায় শাসক বিরোধী মধ্যে এটা যেন একটা লড়াই করার অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তারপর সোমবার বিকেলে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এর ষ্পষ্টিকরণ দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনের শুরুতেই মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, আগরতলা টাউন হল লেখার পাশে শ্যামাপ্রসাদ মুখার্জী লেখা থাকবে। এতে আপত্তির কি আছে বলে প্রশ্ন বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশ্যে মন্ত্রীর। তিনি বলেন, বামফ্রন্ট সরকারের আমলে এমবিবি বিমানবন্দর রাজ পরিবারের নামে উৎসর্গ করার জন্য দাবি করেছিল। কিন্তু করা হয়নি। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সিঙ্গারবিল থেকে এমবিবি বিমানবন্দর নামকরণ করা হয়েছে। মন্ত্রী বলেন ত্রিপুরা রাজ্যের কৃষ্টি, সংস্কৃতির উপর গুরুত্ব দিয়ে এবং সকলের প্রতি সম্মান জানিয়ে সাবকা সাথ, সবকা বিকাশের লক্ষ্যকে সামনে রেখে বর্তমান সরকার কাজ করে চলেছে। এরই প্রতিফলন মুখ্যমন্ত্রীর এই ঘোষণা। কিন্তু বিরোধীরা যে সমালোচনা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সেটা তাদের রাজনৈতিক লাভ লাভের জন্য। তিনি আরো বলেন, রাজ পরিবার থেকে জমি অধিগ্রহণ করে সেখানে টাউন হল নির্মাণ করা হয়েছিল। কিন্তু সেটা তৎকালীন বামফ্রন্ট সরকারের উচিত ছিল রাজাদের নামে উৎসর্গ করার। কেন করা হয় নি, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রশ্ন তুলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি -র মুখপাত্র সুব্রত চক্রবর্তী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান