মুম্বই, ৭ জুলাই (হি.স.): অস্ত্রোপচারের পরে সোমবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। বিজেডির এক নেতা জানান, গত ২০ জুন থেকে অস্ত্রোপচারের জন্য নবীন মুম্বইয়ে।
নবীন পট্টনায়ক সোমবার জানান, আমি হাসপাতালের পুরো মেডিকেল টিমকে ধন্যবাদ জানাতে চাই চমৎকার চিকিৎসা সেবা প্রদানের জন্য এবং অস্ত্রোপচারের আগে ও পরে আমার যত্ন নেওয়ার জন্য। ওড়িশা এবং রাজ্যের বাইরের সকলকে আমার স্বাস্থ্যের জন্য তাঁদের প্রার্থনার জন্য আন্তরিক ধন্যবাদ।

