Thursday, February 5, 2026
বাড়িরাজ্যপানীয় জলের দাবিতে সড়ক অবরোধে

পানীয় জলের দাবিতে সড়ক অবরোধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ জুন : দীর্ঘ দেড় মাস ধরে পানীয় জলের অভাব মুন্ডিয়াকামী আর.ডি. ব্লকের অন্তর্গত আঠারো মুড়া পাহাড়ের ৩৫ মাইল এলাকায়। অবশেষে সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে শনিবার আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে নামে ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ, দেড় মাস আগে জাতীয় সড়কের ধারে থাকা পানীয় জলের পাইপলাইনের ওপর পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরে পাইপটি ফেঁটে যায়। তারপর থেকে বারবার সংশ্লিষ্ট দপ্তরে সংস্কার করার জন্য দাবি জানানো হলেও প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসী।

 জঙ্গল থেকে বা অনেক দূরের ঝর্নার জল সংগ্রহ করে দিন কাটাতে হচ্ছে বহু পরিবারকে। বিষয়টি নিয়ে বারবার অবহিত করা হলেও কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়েই জাতীয় সড়ক অবরোধে নামে স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুন্ডিয়াকামী থানার পুলিশ। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পাইপলাইন সংস্কারের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। এলাকাবাসীরা জানান, তারা আর প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখতে পারছেন না—এবার যেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। এখন দেখার বিষয় কবে নাগাদ সমস্যার সমাধান হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য