Thursday, February 5, 2026
বাড়িরাজ্যআটক মানব পাচারকারী দালাল

আটক মানব পাচারকারী দালাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০মে : শুক্রবার দুপুরে ইরানি থানার পুলিশের অভিযানে কৈলাসহর চেকপোস্ট থেকে এক ভারতীয় দালালকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম তৌহিদ আলী। সে মাগুরুলী এলাকার বাসিন্দা। ইরানি থানার অফিসার ইনচার্জ অরুণ উদয় দাস সংবাদ মাধ্যমকে জানান, তৌহিদ আলী দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের সীমান্ত অতিক্রম করিয়ে ভারতে প্রবেশ করাচ্ছিল।

 শুধু তাই নয়, প্রবেশ করানোর পর এই বাংলাদেশি লোকজনকে সে বিভিন্ন ধরনের কাজেও নিযুক্ত করত। যার মধ্যে অনেক অবৈধ কর্মকাণ্ডের সম্ভাবনাও রয়েছে। তৌহিদ আলীর বিরুদ্ধে চলতি মাসেই ইরানি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগে, সে সীমান্ত এলাকায় দালালি চক্রের সঙ্গে জড়িত এবং আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে ইরানি থানার পুলিশ তার ওপর নজরদারি চালায় এবং গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে কৈলাসহর চেকপোস্টে তাকে আটক করা হয়। প্রথমে তাকে কৈলাসহর থানায় নিয়ে যাওয়া হয়, পরে তাকে স্থানান্তর করা হয় ইরানি থানায়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুলিশ তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য