বাড়িরাজ্যনদীর ভাঙ্গন সরজমিনে খতিয়ে দেখলেন বিধায়িকা

নদীর ভাঙ্গন সরজমিনে খতিয়ে দেখলেন বিধায়িকা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ এপ্রিল :খোয়াই নদীর ভাঙ্গন রোধে সরকারের উদ্যোগ সরজমিনে খতিয়ে দেখলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়। উল্লেখ্য, প্রতি বর্ষার মরশুমে খোয়াই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে নদী সংলগ্ন এলাকাগুলিতে জল প্লাবিত হয়ে নদীর পাড় ভেঙ্গে নদী তীরবর্তী এলাকার মানুষজনের ব্যাপক ক্ষতি হয়।

তাই প্রত্যেক বছর বর্ষার মরশুমের প্রাক্কালে সরকারের পক্ষ থেকে বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। এই বছরও বর্ষার মরশুমের প্রাক্কালে নদীর ভাঙ্গন রোধে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়। সেই উদ্যোগ বুধবার সর জমিনে খতিয়ে দেখতে তেলিয়ামুড়া পুর পরিষদের ৩ নং ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকা পরিদর্শনে যান তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়। এইদিন বিধায়িকার সাথে ছিলেন ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা। বিধায়িকা কল্যাণী সাহা রায় এক সাক্ষাৎকারে রাজ্য সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা স্বীকার করেন। তিনি জানান নদীর ভাঙ্গন রোধে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতি মধ্যে কাজের টেন্ডার হয়ে গেছে। কাজও শুরু হয়ে গেছে। বর্ষার মরশুম শুরুর পূর্বে কাজ সম্পন্ন হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য