Saturday, September 26, 2026
বাড়ি রাজ্য রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ সিপিআইএমের

রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ সিপিআইএমের

রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ সিপিআইএমের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ এপ্রিল :গত ২২ এপ্রিলের পর থেকে ডুকলি, মান্দাই, সোনাইছড়ি ও ধর্মনগরের সিপিআইএম পার্টি অফিসে ব্যাপক ভাংচুর চালানো হয়। আক্রমণের শিকার হন সিপিআইএমের বেশ কয়েকজন নেতৃত্ব। যার কারণে ভারতীয় জনতা পার্টি আশ্রিত দুষ্কৃতকারীদের ওপর অভিযোগ এনে বুধবার সিপিআইএমের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে এক বিক্ষোভ সভার আয়োজন করে।

এর আগে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করে তারা। বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএমের পশ্চিম ত্রিপুরা জেলার সম্পাদক রতন দাস বলেন ২০১৮ সালে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিআইএমের পার্টি অফিস জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আগরতলা থেকে শুরু করে সাব্রুম পর্যন্ত সিপিআইএমের বিভিন্ন পার্টি অফিস ভাঙ্গা হয়েছে এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জেলা দপ্তর, মহকুমা দপ্তর,লোকাল দপ্তর এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের কার্যালয় ধ্বংস করে দেওয়া হয়েছে। সিপিআইএমের পক্ষ থেকে মামলা ও দায়ের করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত দোষীদের বিরুদ্ধে কোনরকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ২০১৮ সালের আগে ত্রিপুরা রাজ্যে পুলিশের একটা মানবিক মুখ ছিল। কিন্তু বর্তমান সময়ে পুলিশের সেই মানবিক মুখ আর নেই। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী সহ সিপিআইএমের  অন্যান্য নেতৃত্ব। এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় মেলার মাঠ থেকে। পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha