Saturday, September 26, 2026
বাড়ি রাজ্য নাবালিকার বিয়ে রুখে দিল প্রশাসন

নাবালিকার বিয়ে রুখে দিল প্রশাসন

নাবালিকার বিয়ে রুখে দিল প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ এপ্রিল :বাল্য বিবাহ রুখতে প্রশাসন জন সচেতনতা বৃদ্ধি করার জন্য জায়গায় জায়গায় সচেতনতা শিবির করে থাকে। তারপরও এখনো মানুষ বাল্য বিবাহ সম্পর্কে তেমন সচেতন নয়। যার কারনে বাল্য বিবাহ বন্ধ করা যাচ্ছে না। তার প্রমান ফের একবার মিলল তেলিয়ামুড়ায়। মঙ্গলবার রাতে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন, চাইল্ড প্রটেকশন ইউনিটের সহায়তায় থানা এলাকার এক নাবালিকার বিয়ে রুখে দেয়।

 ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়া থানা এলাকায় এক নাবালিকার বিয়ে হচ্ছে এই সংবাদ পেয়ে মহকুমা প্রশাসনের হরিপদ সরকার এবং ডিসিএম বিশ্বজিৎ মজুমদারের নেতৃত্বে পুলিশ সংশ্লিষ্ট এলাকায় গিয়ে বিয়ের প্রমাণ পায়। পরবর্তী সময় খোয়াই চাইল্ড প্রটেকশন ইউনিটের কর্মীদের সহযোগিতা নিয়ে চার ঘন্টা পর নাবালিকাকে উদ্ধার করা হয়। এবং তার পরিবারের হাতে তুলে দিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের এক আধিকারিক জানান মঙ্গলবার সন্ধ্যায় খবর পান পশ্চিম হাওয়াই বাড়ি এলাকায় এক নাবালিকার বিয়ে হচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে এলাকায় ছুটে যান। এবং নাবালিকার বিয়ে রুখে দেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha