স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩১ জানুয়ারি : ষোড়শ অর্থ কমিশনের কাছে ৩ দফা দাবি সনদ পেশ করল আইপিএফটি। শুক্রবার রাজধানীর কৃষ্ণনগর স্থিত দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান দলের সহ-সভাপতি প্রদীপ দেববর্মা ও সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা।
এ জন্য সাংবাদিক সম্মেলনে আইপিএফটি রাজ্য সম্পাদক স্বপন দেববর্মা বলেন, ১২৫ সংবিধান সংশোধন বিল পাশাপাশি ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদে রাজস্ব দপ্তরের মতো দপ্তর খোলার জন্য অর্থ কমিশনের কাছে দাবি জানানো হয়েছে। তাহলে প্রাকৃতিক দুর্যোগ হলে পরে ওই দপ্তর থেকে জনগণকে সহযোগিতা করতে পারবে। তিনি আরো বলেন, এডিসি এলাকার বাইরে যেভাবে উন্নয়ন ঘটছে সেইভাবে যদি এডিসি -র উন্নয়ন হয় তাহলে এডিসি এলাকার মানুষের সমস্যা সমাধান হবে বলে অর্থ কমিশনের চেয়ারম্যানের কাছে অভিমত ব্যক্ত করা হয়েছে।

