Friday, February 6, 2026
বাড়িরাজ্যবড়দিন উপলক্ষে সেজে উঠছে মরিয়ম নগর

বড়দিন উপলক্ষে সেজে উঠছে মরিয়ম নগর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর : ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। আর একদিন বাদেই খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের উৎসব বড়দিন। ২৫ ডিসেম্বর বড়দিনকে সামনে রেখে রাজধানী মরিয়ম নগর গীর্জায় চলছে চূড়ান্ত প্রস্তুতি। রাজ্যের প্রথম গীর্জা হলো এটি। গীর্জাটি রাজ্যের ঐতিহ্য রক্ষা করছে। এদিকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে গীর্জা। গীর্জাকে আলোকিত করে তোলার লক্ষ্যে লাগানো হচ্ছে লাইট।

 প্রতিবছরের মতো এ বছর ২৪ ডিসেম্বর সন্ধ্যায় পবিত্র খ্রিস্ট জাগ অনুষ্ঠিত হবে। পরের দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হবে পবিত্র খ্রিস্ট জাগ। স্ট জাগের পরে কেক কাটা হবে। ধর্মপ্রাণ মানুষ উপস্থিত হবে। বড়দিনকে কেন্দ্র করে বসবে মেলাও। দূর দূরান্ত থেকে এসে এদিন দর্শকরা অংশ নেবে। বড়দিন উপলক্ষে এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ব্যতিক্রমী হবে না এবছরও। সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটিই যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা যায় না। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে, এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। 

বড় দিন উপলক্ষ্যে সেজে উঠছে চার্চ ও বাড়ি ঘর। খ্রীস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি এই উৎসবে সামিল হয়েছে সমস্ত অংশের মানুষ। খ্রীস্টমাসের পসরা সাজিয়ে বসেছেন বহু দোকানী। রাজধানীর শকুন্তলা রোড ও মন্ত্রীবাড়ি রোড স্থিত দোকান গুলিতে এই চিত্র পরিলক্ষিত হয়। খ্রীস্টমাসের সামগ্রীর চাহিদা রয়েছে বেশ। গত বছর তেমন বিক্রি না হলেও এই বছর খ্রীস্টমাস ট্রি থেকে শুরু অন্যান্য সামগ্রী বিক্রি হচ্ছে ভালই। টুপি, স্টার , সান্তাক্লজ সহ অন্যান্য সামগ্রী তুলেছেন অনেক দোকান মালিক।  দোকানিরা এই বড়দিন উৎসবের জন্য ষ্টার, সান্তা ক্লজ সহ রকমারির সামগ্রী নিয়ে বসে আছে ক্রেতার আশায় বলে জানান।  অন্যদিকে বেকারি শিল্পের দোকানিরা ও রকমারির কেক সাজিয়ে রেখেছে বড়দিন উৎসব প্রেমীদের অপেক্ষায়। ছোট বড় সবাই যীশু খ্রিস্টের জন্মদিন পালন করবে একসাথে। প্রার্থনা করা হবে প্রতিটি পরিবারের মঙ্গলের জন্য। প্রতি বছরই এই দিনটির অপেক্ষায় থাকে প্রতিটি খ্রিষ্টান ধর্মালম্বী পরিবার। প্রতিবছরের ন্যায় এই বছরও আনন্দের সাথে বড়দিন উৎসব পালন করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য