স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ ফেব্রুয়ারি : চুরির ঘটনা থেকে বাদ গেলো না পুলিশ কর্মীর বাড়ি। ঘটনা বিশালগড় রঘুনাথপুর এক পুলিশ কনস্টেবলের বাড়িতে। পুলিশ কনস্টেবল এর নাম আমির হোসেন।
তার বাড়িতে হানা দিয়ে চোরের দল নিয়ে যায় স্বর্ণালংকার। বিশালগড় থানার পুলিশ তদন্ত নেমে রঘুনাথপুর ও ঘুনিয়ামারার দুই ব্যক্তি নজরুল ইসলাম ও মইণাল হোসেনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে স্বর্ণের চেইন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

