স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি : আদালতের আবাসনে তিনজনকে মারধর করে আহত করলো দুর্বৃত্তরা। ঘটনা আমবাসা জহরনগর এলাকায়।জানা যায়, আদালত আবাসিক প্রকল্পের কাজ চলছে। চলতি বছরেই উদ্ভোধনের কথা রয়েছে। কিন্তু এর মধ্যেই অঘটন ঘটে গেল। ইংরেজি বর্ষ বিদায়ের শেষ দিনে অর্থাৎ রবিবার দিনে প্রতিদিনের মত শ্রমিকরা কাজ করছিল।
এদিন বিকেলে কলাছড়া এলাকার কয়েকজন সমাজদ্রোহী আদালত আবাসিকের ভিতরে ঢুকে ভাঙ্গচুর চালায় এমনকি কয়েকজন শ্রমিককে প্রচন্ড মারধোর করে বলে অভিযোগ। ঘটনার পর অন্য শ্রমিকরা আহতদের প্রথমে আমবাসা প্রাথমিক হাসপাতালে পরে ধলাই জেলা হাসপাতালে রেফার করা হয়। জেলা হাসপাতাল থেকে একজন মহিলা শ্রমিক রাখি থাপা, অপর দুজন হল দীপঙ্কর চক্রবর্তী এবং কিংকর দত্ত। তাদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়, কিন্তু কিংকর দত্ত তার অবস্থা আশঙ্কাজনক, কোমায় চলে গেছে বর্তমানে আর্থিক সমস্যার কারণে ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে জিবিতে রেফার করার পর যেতে পারছে না। এই মর্মে আমবাসা থানায় মামলা করার প্রস্তুতি নিয়েছে বলে খবর।

