বাড়িরাজ্যমদ খেয়ে ঘুমানোর পর অস্বাভাবিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের

মদ খেয়ে ঘুমানোর পর অস্বাভাবিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি : মদ খেয়ে ঘুমানোর পর অস্বাভাবিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের। মৃ*ত পরিযায়ী শ্রমিকের নাম মোহাম্মদ সিং। সাত ঘন্টা পর দেহ পৌঁছালো হাসপাতালে। ঘটনা সাব্রুম থানার অন্তর্গত সাতচাঁদ আর.ডি.ব্লকের অধীনে রতন মনি এ.ডি.সি. ভিলেজের রবীন্দ্র পাড়াতে। মৃতের বাড়ি ঝাড়খন্ডে। তিনি কাজ করতে এসে সোমবার গভীর রাতে তাদের ক্যাম্পে আনুমানিক রাত দুইটা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 ক্যাম্পের অন্যান্য পরিযায়ী শ্রমিকরা জানান, রাতে তারা সকলে মিলে মদ্য পান করার পর ঘুমিয়ে পড়েন। পরে দেখতে পান মোহাম্মদ সিংহের কোন শব্দ নেই। রাতেই তাদের সদ্দার বহিঃ রাজ্যের বিহারের পার্টনার বাসিন্দার অমরেশ কুমারকে ফোন করে জানান। আজব কাহিনী হলো ঢিলছুড়াঁ দূরত্বে মনুঘাট স্বাস্থ্য কেন্দ্র থাকলেও তাকে নিয়ে যাওয়া হয়নি। অপরদিকে মনুঘাট বাজার থেকে সাব্রুম মহকুমা হাসপাতালে দূরত্ব মাত্র দশ কিলোমিটার। প্রায় সাত ঘন্টা পর মনুঘাটে তাদের ক্যাম্প থেকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

এই নিয়ে সাব্রুম থানার তদন্তকারী অফিসার ময়না তদন্ত চলছে।  শ্রমিকদের আরো অভিযোগ তাদেরকে লাইফ ইন্টারেস্ট থেকে শুরু করে কোন প্রকার সেফটি ব্যবহার করা জিনিসপত্র দেওয়া হয়নি। আর এই ব্যাপার নিয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে সত্যতা স্বীকার করে নিলেন সদ্দার অমরেশ কুমার। আর এই পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে গুঞ্জন উঠেছে কেন এই সমস্ত বেসরকারি সংস্থাটি শ্রমিকদের জন্য লাইফ ইন্সুরেন্স করা হয় না। এর আগেও এই সংস্থার অধীনে দুই বছর আগে সাব্রুমে তিনজন শ্রমিক বিদ্যুতের খুটির কাজ করতে গিয়ে মৃত্যু হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য