বাড়িবিশ্ব সংবাদচীনা প্রেসিডেন্টের প্রতিশ্রুতি

চীনা প্রেসিডেন্টের প্রতিশ্রুতি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১ জানুয়ারি: সি চিন পিং প্রতিশ্রুতি দিয়েছেন, নতুন বছরে চীনের অর্থনীতি বৃদ্ধি হবে। সংখ্যাতত্ত্ব বলছে, কোভিডের পর চীনে বেকার বেড়েছে, চীন ঋণের সংকটে পড়েছে, এর ফলে অর্থনীতির ওপর চাপও বেড়েছে।তবে সি বলেছেন, চীনের অর্থনীতি করোনার ঝড় সামলে নিয়েছে। বৈদ্যুতিক গাড়ি, লিথিয়াম ব্যাটারি, সৌর প্যানেলের ব্যবসায় গতি এসেছে।

অবশ্য সি এ–ও বলেছেন, সবাই এই অর্থনৈতিক প্রবৃদ্ধির লাভ পাচ্ছেন না। কিছু মানুষ কর্মসংস্থানের ক্ষেত্রে অসুবিধায় পড়েছেন। কিছু কোম্পানিও চাপের মধ্যে পড়েছে।চীনের প্রেসিডেন্ট বলেন, ‘এসব বিষয় আমাকে উদ্বেগে রেখেছে। আমাদের লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু খুবই সরল। আমাদের মানুষের জীবনধারণের মান বাড়াতে হবে।’২০২৩ সালে চীনের জিডিপি বৃদ্ধির হার হবে ৫ শতাংশ। ২০১০ সাল ও এর পরবর্তী বছরের তুলনায় এই হার অনেকটাই কম। আগামী বছরও একই ধরনের প্রবৃদ্ধি হবে বলে অনুমান করা হচ্ছে।সি বলেছেন, ‘২০২৪ সালে আমরা গত বছরের ইতিবাচক দিকগুলো নিয়ে এগোব। অর্থনীতিকে চাঙা করব ও দীর্ঘকালীন আর্থিক উন্নয়নের লক্ষ্য নিয়ে এগোব।’

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য