বাড়িবিশ্ব সংবাদচীন-তাইওয়ান এক হবেই: নতুন বছরের বার্তায় সি

চীন-তাইওয়ান এক হবেই: নতুন বছরের বার্তায় সি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১ জানুয়ারি: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, তাঁর মাতৃভূমি এক হবেই। নিশ্চিতভাবেই চীন ও তাইওয়ানের ঐক্য হবে।গতকাল রোববার নতুন বছরের বার্তায় চীনের প্রেসিডেন্ট এসব কথা বলেন। ১৩ জানুয়ারি তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগে তাইওয়ান নিয়ে সি চিন পিংয়ের এই মন্তব্য রীতিমতো তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।চীনের প্রেসিডেন্টের মন্তব্য থেকে স্পষ্ট, নতুন বছরে তাইওয়ানের ওপর চীন সামরিক ও রাজনৈতিক দিক থেকে চাপ দিয়ে যাবে।এর আগে সি বলেছিলেন, দরকার হলে শক্তি ব্যবহার করে তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করা হবে। মাস কয়েক আগে তাইওয়ানের কাছে চীনের যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছিল।

চীনা প্রেসিডেন্ট এখন বলছেন, তাইওয়ান খাঁড়ির দুই পাশে থাকা স্বদেশবাসী নিঃসন্দেহে জাতীয় নবজীবনের গৌরব ভাগ করে নেবেন।চীন মনে করে, তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন ও ডেমোক্রেটিক পিপলস পার্টির শীর্ষনেতা লাই বিচ্ছিন্নতাবাদী মনোভাব নিয়ে আছেন। তাঁরা তাইওয়ানে হামলা করার জন্য চীনকে উসকানি দিচ্ছেন।তাইওয়ানের নেতাদের অভিযোগ, চীন তাঁদের দেশের নির্বাচনে হস্তক্ষেপ করতে চাইছে এবং ভুল তথ্য প্রচার করছে। তবে চীন এই অভিযোগ অস্বীকার করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য