স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ ডিসেম্বর: রাজ্য সরকার নতুন করে ২৯ হাজার ৪১০ জনকে সামাজিক ভাতা প্রদানের ঘোষণা দিয়েছে। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপির পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য।
তিনি বলেন, ২৯ হাজার ৪১০ জনের নয়া ভাতা প্রদানকারীদের মধ্যে বৃদ্ধ ভাতা প্রদান করা হবে ১৪ হাজার ১৯৭ জনকে, বিধবা ভাতা দেওয়া হবে ১ হাজার ৬৫৩ জনকে, স্বামী পরিত্যক্ত ভাতা দেওয়া হবে ৫ হাজার ৩৮৮ জনকে। অবিবাহিত মহিলা ভাতা ৪২০ জনকে দেওয়া হবে, যাদের বয়স ৪৫ বছরের অধিক। দিব্যাঙ্গন ভাতা দেওয়া হবে ১ হাজার ৯৪৬ জনকে এবং অন্যান্য ভাতা প্রদান করা হবে ৫ হাজার ৮০৬ জনকে। রাজ্য সরকার নতুন করে ২৯ হাজার ৪১০ জনকে সামাজিক ভাতা প্রদানের ঘোষণা দেওয়ায়, রাজ্য সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাল প্রদেশ বিজেপি। সাংবাদিক সম্মেলন নবেন্দু ভট্টাচার্য-র সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির প্রবক্তা অস্মিতা বনিক।

