স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ ডিসেম্বর: লোকসভা নির্বাচনের আগে প্রদেশ বিজেপির সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল করা হয়। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে একই সাথে পরিবর্তন করা হয়েছে বেশ কয়েকটি মোর্চার সভাপতি। শুক্রবার রাতে এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রদেশ বিজেপি সভাপতি প্রদেশ বিজেপির সহসভাপতি হিসাবে নিযুক্তি দিয়েছেন ডাক্তার অশোক সিনহা, বিমল চাকমা, সুবল ভৌমিক, তাপস ভট্টাচার্য, পাপিয়া দত্ত ও পাতাল কন্যা জমাতিয়াকে। প্রদেশ সাধারন সম্পাদক হিসাবে নিযুক্তি দিয়েছেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, অমিত রক্ষিত ও বিপিন দেববর্মাকে। রাজ্য সম্পাদক হিসাবে নিযুক্তি দিয়েছেন তাপস মজুমদার, ডেভিড দেববর্মা, রতন ঘোষ, মৌসুমি দাস, ভূমিকা নন্দ রিয়াং ও অজান্তা ভট্টাচার্যকে।
কোষাধ্যক্ষ হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে নাগাধিরাজ দত্ত ও মৃণাল কান্তি নাথকে। অফিস সেক্রেটারি হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে মিহির সরকারকে। অপরদিকে মহিলা মোর্চার সভানেত্রী করা হয়েছে প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদারকে, যুব মোর্চার সভাপতি করা হয়েছে বিধায়ক সুশান্ত দেবকে, এস.সি মোর্চার সভাপতি করা হয়েছে অরবিন্দ দাসকে, জনজাতি মোর্চার সভাপতি করা হয়েছে পরিমল দেববর্মাকে, ওবিসি মোর্চার সভানেত্রী করা হয়েছে মলিনা দেবনাথকে, কিষাণ মোর্চার সভাপতি করা হয়েছে প্রদীপ বরণ রায়কে। এবং সংখ্যা লঘু মোর্চার সভাপতি করা হয়েছে বিল্লাল মিয়াকে। প্রদেশ বিজেপি সভাপতি জানান লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটি ও রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে নতুনদের প্রদেশ কমিটির বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন এবং পুরাতন সকলে দায়িত্ব নিয়ে কাজ করবে।
প্রদেশ বিজেপির লক্ষ্য রাজ্যের দুইটি আসনে বিজেপি প্রার্থীকে জয়ী করা। মহিলা মোর্চার সভানেত্রী হিসাবে নিযুক্তি পাওয়ার পর প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার শনিবার সকালে প্রদেশ বিজেপি কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন প্রদেশ বিজেপি সভাপতির সাথে। প্রদেশ বিজেপি সভাপতির সাথে সাক্ষাৎ করার পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মিমি মজুমদার দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বদের ধন্যবাদ জানান ওনাকে মহিলা মোর্চার সভানেত্রীর দায়িত্ব দেওয়ার জন্য। যুব মোর্চার নয়া সভাপতি বিধায়ক সুশান্ত দেবও এইদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন রাজ্যে যুব মোর্চার সংগঠন যথেষ্ট মজবুত। যার কারনে ২০২৩ সালে পুনঃরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে। তিনি আরও জানান তিনি নিষ্ঠার সাথে কাজ করে যুব মোর্চার সংগঠনকে আরও মজবুত করার চেষ্টা করবেন। প্রদেশ বিজেপির নয়া সাধারন সম্পাদক অমিত রক্ষিতও এইদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এইদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপি কর্মী সমর্থকরাও ভিড় জমায় নয়া দায়িত্ব প্রাপ্ত নেতৃত্বদের শুভেচ্ছা জানাতে।

