বাড়িরাজ্যনতুন করে আরও ২৯ হাজার ৪১০ জনকে সামাজিক ভাতা প্রদান করা হবে...

নতুন করে আরও ২৯ হাজার ৪১০ জনকে সামাজিক ভাতা প্রদান করা হবে : টিঙ্কু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ ডিসেম্বর:  বর্তমানে কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের ১ লক্ষ ৫১ হাজার ৩৪৮ জন বৃদ্ধ ভাতা পেয়ে থাকে। এছাড়াও রাজ্য সরকারের ৩০ টি প্রকল্পে ২ লক্ষ ২৯ হাজার ৩২০ জন সামাজিক ভাতা পেয়ে থাকে।

নতুন করে আরও ২৯ হাজার ৪১০ জনকে সামাজিক ভাতা প্রদান করা হবে। তার মধ্যে বৃদ্ধ ভাতা প্রদান করা হবে ১৪ হাজার ১৯৭ জনকে, বিধবা ভাতা দেওয়া হবে ১ হাজার ৬৫৩ জনকে, স্বামী পরিত্যক্ত ভাতা দেওয়া হবে ৫ হাজার ৩৮৮ জনকে। অবিবাহিত মহিলা ভাতা ৪২০ জনকে দেওয়া হবে, যাদের বয়স ৪৫ বছরের অধিক।

দিব্যাঙ্গন ভাতা দেওয়া হবে ১ হাজার ৯৪৬ জনকে এবং অন্যান্য ভাতা প্রদান করা হবে ৫ হাজার ৮০৬ জনকে। শনিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী টিঙ্কু রায় আরও জানান নতুন করে ৩০ হাজার সামাজিক ভাতা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু কিছু কিছু জায়গা থেকে প্রয়োজনীয় কাগজপত্র এসে পৌছায় নি। তাই আপাতত ২৯ হাজার ৪১০ জনকে নতুন করে ভাতা প্রদান করা হবে। তবে সংখ্যাটা আগামী দিনে ৩০ হাজারে গিয়ে দাঁড়াবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য