Thursday, February 5, 2026
বাড়িরাজ্যছাত্র-ছাত্রীদের যাতে সাহিত্য ও সাংস্কৃতিক বিকাশ হয় তার জন্য চেষ্টা করছে সরকার...

ছাত্র-ছাত্রীদের যাতে সাহিত্য ও সাংস্কৃতিক বিকাশ হয় তার জন্য চেষ্টা করছে সরকার : মু্খ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ডিসেম্বর : স্কুল জীবনের দিনগুলি অত্যন্ত নস্টালজিক। কারণ স্কুলের মতো পবিত্র স্থান থেকেই ছাত্র-ছাত্রীদের বিকাশ হয়। ছাত্রছাত্রীরা যাতে গুণগত শিক্ষা পেয়ে আগামী দিন প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য সরকার চেষ্টা করছে। শুক্রবার প্রাচ্য ভারতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে সংস্কৃত অনুষ্ঠান ও স্বেচ্ছায় রক্তদান শিবিরে বক্তব্য রেখে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

 মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে প্রদ্বীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করে আরো বলেন ত্রিপুরার বনজ সম্পদ সহ অন্যান্য সম্পদ কাজে লাগিয়ে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেওয়া হচ্ছে। যাতে আগামী দিন তারা প্রতিষ্ঠিত হতে পারে। মুখ্যমন্ত্রী বলেন, সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে সরকার। এবং ছাত্র-ছাত্রীদের যাতে সাহিত্য ও সাংস্কৃতিক বিকাশ হয় তার জন্য চেষ্টা করছে সরকার। বিশেষ করে স্কুলের যে ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান তা সত্যিই স্মরণীয়। পরে আয়োজিত রক্তদান শিবিরটি এদিন মুখ্যমন্ত্রী পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য