স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর : উদয়পুরের রাইয়াবাড়ির ঘটনার পুনরাবৃত্তি আগরতলা শহরের বিটারবন এলাকায়। হত দরিদ্র এক রিক্সা শ্রমিকের বসত ঘর ভেঙ্গে গুড়িয়ে দিল শাসক দল আশ্রিত দুষ্কৃতিরা। ঘটনার বিবরণে জানা যায় রিক্সা শ্রমিক আক্তার মিয়া দীর্ঘ দিন ধরে বিটারবন এলাকায় সরকারি জায়গায় একটি ঘর তৈরি করে বসবাস করে আসছে।
আক্তার মিয়ার ন্যায় আরও অনেকে সরকারি জায়গায় সেখানে বসবাস করে আসছে। আক্তার মিয়া জানান এইদিন সকালে এলাকার বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা আচমকা তার বসত ঘড় ভেঙ্গে দেয়। আক্তার মিয়া তাদেরকে অনুরোধ করে তারা বসত ঘরটি না ভাঙ্গার জন্য। কিন্তু দুষ্কৃতিরা ওনার কোন কথা শুনে নি। আক্তার মিয়া জানান আরও অনেকে সরকারি জায়গায় বসবাস করে। কিন্তু তাদের ঘড় ভাঙ্গা হয় নি। তিনি গরিব তাই ওনার বসত ঘড় ভেঙ্গে দেওয়া হয়েছে। স্ত্রী ও ৬ সন্তানকে নিয়ে তিনি এই ঘরে বসবাস করতেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

