Thursday, February 5, 2026
বাড়িরাজ্যগাড়ির ধাক্কায় গুরুতর ভাবে আহত বৃদ্ধ

গাড়ির ধাক্কায় গুরুতর ভাবে আহত বৃদ্ধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর : চড়িলাম বাজার থেকে চা খেয়ে বাড়িতে ফিরে যাওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর ভাবে আহত হল গোপাল দত্ত নামে এক বৃদ্ধ। আহত গোপাল দত্তর বয়স ৭০ বছর। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি।

আহত গোপাল দত্তর ভাইয়ের ছেলে জানান এইদিন সকালে গোপাল দত্ত চড়িলাম বাজারের একটি দোকানে যান। দোকানে চা খাওয়ার পর তিনি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। কিন্তু একটি দ্রুতগামী গাড়ি গোপাল দত্তকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে গুরুতর ভাবে আহত হন গোপাল দত্ত।

সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। সেখান থেকে তাকে রেফার করা হয় হাপানিয়া হাসপাতালে। হাপানিয়া হাসপাতাল থেকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে। এইদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য