Monday, February 9, 2026
বাড়িবিশ্ব সংবাদপবিত্র কোরআন পোড়ানো: সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল ইরাক

পবিত্র কোরআন পোড়ানো: সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল ইরাক

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২১ জুলাই: সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বাগদাদে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইরাক। এর আগে বাগদাদে সুইডেনের দূতাবাসের সামনে বিক্ষোভ করেন কয়েক শ মানুষ। আগুন দেওয়া হয় দূতাবাস ভবনে।ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির দপ্তর থেকে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, সুইডেনের রাষ্ট্রদূতকে অবিলম্বে ইরাকের ভূখণ্ড ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, পবিত্র কোরআন পোড়ানো, ইসলামের পবিত্রতা নষ্ট করা এবং ইরাকের পতাকায় আগুন দেওয়ার আয়োজনে অনুমতি দিয়েছে সুইডেন সরকার। এর প্রতিবাদে দেশটির রাষ্ট্রদূতকে ইরাক ছাড়তে বলা হয়েছে।গত বুধবার রাতে কয়েক শ বিক্ষোভকারী বাগদাদে সুইডেনের দূতাবাসের সামনে জড়ো হন। একপর্যায়ে তাঁরা দূতাবাস ভবনে আগুন ধরিয়ে দেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য