Friday, February 6, 2026
বাড়িরাজ্যট্রাফিক জ্যাম নিরসনের জন্য পুর পরিষদের উচ্ছেদ

ট্রাফিক জ্যাম নিরসনের জন্য পুর পরিষদের উচ্ছেদ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই : উদয়পুর শহরে চললো ফের একবার অভিযান। বিকল্প ব্যবস্থা না করেই তুলে দেওয়া হলো রাস্তার পাশে বসে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের। পুর পরিষদের গাড়িতে করে তুলে নেওয়া হল তাদের জিনিসপত্র। মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের।

জানা যায়, দেড় মাস আগে উদয়পুর পুর পরিষদের পক্ষ‌ থেকে সেন্ট্রাল রোড ও নিউটাউন রোড এলাকায়‌ ক্ষুদ্র ব্যবসায়ীদের রাস্তার পাশ থেকে উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু বিকল্প কোন জমির সন্ধান করে দেওয়া হয়নি ক্ষুদ্র ব্যবসায়ীদের। ফলে বিকল্প জমি না পেয়ে আবারো ক্ষুদ্র ব্যবসায়ীরা সেখানে রাস্তার পাশে বসে পড়ে। উদয়পুর পুর পরিষদের পক্ষ‌ থেকে আবার উচ্ছেদ করা হয় সোমবার। ফলে যারা ক্ষুদ্র ব্যবসায়ী ছিল তাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে। এবং পুর নিগমের কর্মীরা ক্ষুদ্র ব্যবসায়ীদের জিনিসপত্র সারানোর জন্য সময় দেয়নি। নিয়ে যায় তাদের বিভিন্ন সামগ্রী বলে অভিযোগ।

এদিকে পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার জানান বহুবার ব্যবসায়ীদের সরকারি জমি দখল মুক্ত করতে বলা হয়েছিল। কিন্তু তারা দখল মুক্ত করেনি। তাই অভিযান চালানো হয়েছে। এতে ব্যবসায়ীদের‌ মধ্যে ক্ষোভের দানা বাঁধতে শুরু করেছে। দিশাহীন ক্ষুদ্র ব্যবসায়ীরা উচ্ছেদের ঘটনায় এদিন এক প্রকার ভাবে ভেঙে পড়েছে। রাস্তার পাশ থেকে তুলে নেওয়া হয় বহু ভেন্ডার। কিন্তু ট্রাফিক জ্যাম নিরসন করতে এ ধরনের উদ্যোগ নেওয়া সাধারন মানুষের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য