Friday, February 6, 2026
বাড়িরাজ্যমনিপুরের পরিস্থিতি নিয়ে কংগ্রেসের বৈঠক, উপস্থিত সুদীপ, আশীষ ও গোপাল

মনিপুরের পরিস্থিতি নিয়ে কংগ্রেসের বৈঠক, উপস্থিত সুদীপ, আশীষ ও গোপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুলাই : শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের কংগ্রেস দলের শীর্ষ নেতাদের সঙ্গে রুদ্ধশ্বাস বৈঠক করেন। বৈঠকটি হয় নয়াদিল্লিতে এআইসিসি সদর দপ্তরে। মণিপুরের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। এবং মণিপুরের জনগণের প্রতি তাদের সমর্থন ও সহানুভূতি প্রকাশ করেন এদিন। কিভাবে মনিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে করা যায় সে বিষয় নিয়ে সরকারের কাছে দাবি জানাতে রুদ্ধশ্বাস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয় কংগ্রেসের শীর্ষ নেতৃবৃন্দ।

সাংবাদিক সম্মেলন করে তাঁরা জানান মণিপুরের হিংসাত্মক ঘটনার ৭০ দিন অতিক্রান্ত হয়েছে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসার নাম নেই। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন পর্যন্ত পুরোপুরি চুপ হয়ে আছেন। মনিপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কোন ভূমিকা নেই। আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী দিন পার্লামেন্টে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন চুপ হয়ে আসছে সে বিষয়ে প্রশ্ন করা হবে বলে জানা যায়। আয়োজিত সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদিকা জারিতা লাইফলাং সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য