Monday, August 17, 2026
বাড়ি রাজ্য বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন

বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন

বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুলাই : পরিবেশের ভারসাম্য রক্ষা করতে লায়ন্স ক্লাব অফ আগরতলা গ্যালাক্সির উদ্যোগ রবিবার বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানীর কৃষ্ণনগরস্থিত মেহের কালীবাড়ি চত্বরে এইদিন বৃক্ষরোপণ করা হয়। এইদিনের বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কাউন্সিলার ভাস্বতী দেববর্মা সহ অন্যান্যরা।

 নিগমের মেয়র সহ অন্যান্য অতথিরা এইদিন বৃক্ষ রোপণ করেন এবং গাছের চারায় জল দেন। এক সাক্ষাৎকারে নিগমের মেয়র দীপক মজুমদার বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষ রোপণ অত্যন্ত প্রয়োজন। সরকারের পাশাপাশি বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য দায়িত্ব নিয়ে কাজ করছে। আগামি প্রজন্মের জন্য গাছ লাগানোর বিষয়ে সকলকে সচেতন হওয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেন নিগমের মেয়র দীপক মজুমদার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha