স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুলাই : সোমবার দুপুর আড়াইটার নাগাদ খোয়াই TR 06 2644 নম্বরের একটি যাত্রীবাহী অটো সোনাতলা মজুমদার পাড়া এলাকায় দুর্ঘটনায় পড়ে। অটোটি খোয়াই গনকি স্থিত অটো স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে চেবরির উদ্দেশ্যে রওনা হয়েছিল। খোয়াই সোনাতলা মজুমদার পাড়া এলাকায় আসা মাত্রই একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে ধান ক্ষেতে উল্টে যায়।
তাতে অটোতে থাকা ৬ জন যাত্রীই গুরুতর আহত হয়। এর মধ্যে দুজনকে জিবি হাসপাতালে রেফার করা হয়। এলাকাবাসী দমকল কর্মীদের খবর দিলে দুর্ঘটনা স্থলে আসার আগেই স্থানীয়রা দুর্ঘটনায় আহত ৫ জনকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। শেষে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত একজনকে নিয়ে আসে জেলা হাসপাতালে। আহতদের মধ্যে দুজন খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তারা হলেন পাপিয়া রুদ্র পাল, বাড়ি চেবরি এবং জয়শ্রী দেব, বাড়ি সোনাতলা। বাকীরা অজয় দাস, বাড়ি তবলা বাড়ি, মনিকা দেব ধর, বাড়ি উত্তর রামচন্দ্র ঘাট, কন্যাশ র্মিষ্ঠা ধর, হীরেন্দ্র চন্দ্র শীলের বাড়ি সোনাতলা। অতিরিক্ত যাত্রী বহন করার কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা যায় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। তবে ট্রাফিক প্রশাসনের যে চরম গাফিলতি রয়েছে সেটা স্পষ্ট হয়েছে এদিন এলাকাবাসীর বক্তব্য।

