স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : রাজ্যে বিজেপি এবং আই পি এফ টি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হয় যাত্রীর শতাধিক স্কুল বিদ্যাজ্যোতি প্রকল্পে এনে শিক্ষা মানন্নোয়ন ঘটনানোর। সে অনুযায়ী সাজিয়ে তোলা হচ্ছে সবকিছু।
বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন রাজধানীর বোধজং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চালু হল স্মার্ট ক্লাস রুম। শুক্রবার একই সঙ্গে চালু হয় প্রাক- প্রাথমিক বিভাগ, অটল টিঙ্কারিং ল্যাবরেটরির উদ্বোধন হয়। পাশাপাশি বিদ্যালয়ে চালু হয়েছে এক শিফট।উদ্বোধন করেন মাধ্যমিক শিক্ষা অধিকর্তা চান্দনি চন্দ্রন। উপস্থিত ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বুনিয়াদি শিক্ষা অধিকর্তা শুভাশিস বন্দোপাধ্যায়, পুর নিগমের মেয়র- ইন কর্পোরেটর হিমানী দেববর্মা ,জেলা শিক্ষা আধিকারিক রূপণ রায়, বিদ্যালয়ের প্রধানশিক্ষক সহ অন্যরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের পড়ুয়া সহ অভিভাবকদের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো। সমাজসেবী রাজীব ভট্টাচার্য বলেন, পড়ুয়ারা যাতে আরও বেশি বিজ্ঞান সম্পর্কে আরও বেশি ওয়াকিবহাল হয়ে দেশে সুনাম অর্জন করতে পারে সেই লক্ষ্যে স্মার্ট ক্লাসের সূচনা। সারা রাজ্যে ৩৪ টি বিদ্যালয়ে এই ধরণের স্মার্ট ক্লাসের জন্য অনুমোদন পেয়েছে। এর মধ্যে বোধজং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি।

