Saturday, February 7, 2026
বাড়িরাজ্যহাসপাতালে রোগীদের ছটফট, দিনভর ছিল না বিদ্যুৎ, পানীয় জল

হাসপাতালে রোগীদের ছটফট, দিনভর ছিল না বিদ্যুৎ, পানীয় জল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : বৃহস্পতিবার দিনভর অন্ধকারে ডুবে রইলো কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতাল। হাসপাতালে নেই বিদ্যুৎ, নেই পানীয় জল। গোটা জেলা হাসপাতালে রোগী সহ রোগীর পরিজনদের মধ্যে এদিন তীব্র হাহাকার লক্ষ করা গেছে। কিন্তু রোগীদের হাহাকারের খবর বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেড কর্তৃপক্ষের কানে পৌঁছালেও কোন হেলদোল লক্ষ্য করা যায়নি এই দিন।

আর বারবারই হাসপাতালে চিকিৎসকদের আশ্বস্ত করেছেন তারা হাসপাতালে এসে বিদ্যুৎ সংস্কার করবে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের কোন দেখা মেলে নি। জেলা হাসপাতালের মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট ড: পূন্যক্রীত দেববর্মা জানান, বৃহস্পতিবার ভোর থেকে কয়েকবার সাই কম্পিউটার লিমিটেডের অফিসে ফোন করে জানানোর পরও সন্ধ্যা ছয়টা পর্যন্ত সাই কম্পিউটার লিমিটেডের কর্মীরা জেলা হাসপাতালে আসে নি। হাসপাতালের মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট ড: পূন্যক্রীত দেববর্মাকে আরো জানান, বিদ্যুৎ না থাকার কারণে শৌচালয়ে পর্যন্ত জল নেই। হাসপাতালে বাইরে সুলভে যেতে হয়েছে রোগী এবং রোগীর পরিজনদের। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের রোগী সহ অন্যান্য কর্মীরা জল ব্যবহার করতে পারে নি। এ বিষয়ে মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ফোন করে জানান।

পরবর্তী সময় জেলা শাসককে অবগত করেছেন। একই অবস্থা ছিল বুধবার, সেদিনও রাতের বেলা বিদ্যুৎ না থাকায় ক্যান্ডেল জ্বালাতে হয়েছিল রোগীর পরিজনদের। তবে সারাদিনই এ তালবাহানা চলার পর সন্ধ্যা নাগাদ বিদ্যুতের দেখা পাওয়া গেলেও পানীয় জলের সংকট মিটেনি রোগীদের। হাসপাতালের রোগী ও রোগীর পরিজন থেকে শুরু করে সকলে অতিষ্ঠ হয়ে পড়েছে। রাস্তার কাজ চলাকালীন অবস্থা কিছু বিদ্যুতিক লাইন কাটা পড়েছে বলে জানা যায়। কিন্তু জরুরি পরিষেবার ক্ষেত্রে এই ধরনের চরম নাটক মানুষ গ্রহণ করছে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য