স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : যান দুর্ঘটনা কিছুতেই পিছু ছারছে না প্রান্তিক পাহাড়ি রাজ্য ত্রিপুরার। প্রায় প্রতিদিন যান দুর্ঘটনা ঘটে চলছে। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয় নি। এইদিন গণ্ডাছড়া মহকুমার ভগিরথ পাড়া সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পরে মালবাহী বুলেরো গাড়ি। এতে আহত হয় শিশু ও মহিলা-পুরুষ মিলে মোট ১৪ জন। ঘটনার বিবরণে জানা যায় এইদিন গন্ডাছড়া মহকুমার সদর বাজারে সাপ্তাহিক হাট বাজার ছিল। বাজার থেকে সামগ্রী ক্রয় করার পর ভগিরথ পাড়ার শিশু, পুরুষ ও মহিলা মিলে মোট ১৪ জন TR-01E-3106 নাম্বারের একটি মালবাহী বুলেরো গাড়িতে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। গাড়িটি ভগিরথ পাড়া সংলগ্ন এলাকায় আসার পর গাড়ির চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ৪ থেকে ৫ টি পাল্টি খেয়ে গভীর খাদে পড়ে যায়। এতে গুরুতর ভাবে আহত হয় ১৪ জন।
গাড়িতে থাকা এক যাত্রী জানান গাড়িটি ৪ থেকে ৫ টি পাল্টি খেয়ে গভীর খাদে পরে যায়। এতে করে গাড়িতে থাকা সকলে আহত হয়েছে। এইদিকে দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গণ্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখান কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহতদের মধ্যে ৭ জনকে আশঙ্কা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করে দেন। জানা যায় আশঙ্কা জনক ৭ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আহতরা হল কর্গজয় ত্রিপুরা, বয়স ৪৫ বছর, পরদন জয় ত্রিপুরা, বয়স ৩৫ বছর, করমিতা ত্রিপুরা, বয়স ১২ বছর, বিমল হরি ত্রিপুরা, বয়স ৪৫ বছর, দারা রাম ত্রিপুরা, বয়স ২৩ বছর, সিতা দেবি ত্রিপুরা, বয়স ২৫ বছর, সুনেন্দ্র ত্রিপুরা, বয়স ৫৫ বছর, প্রিয়জয় ত্রিপুরা, বয়স ২৭ বছর, অরনা জয় ত্রিপুরা, বয়স ৪২ বছর, গুণধর ত্রিপুরা, বয়স ২৫ বছর, কুঞ্জ মোহন ত্রিপুরা, বয়স ৫১ বছর, লক্ষ্মীবালা ত্রিপুরা, বয়স ৪৫ বছর, দাহারি ত্রিপুরা, বয়স ২৬ বছর এবং প্রফুল্ল ত্রিপুরা, বয়স ৬৫ বছর। এই যান দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করছে ভগিরথ এলাকায়।

