Friday, February 6, 2026
বাড়িরাজ্যনিন্দা করল টি আই এস এফ এবং টি ডব্লিউ এফ

নিন্দা করল টি আই এস এফ এবং টি ডব্লিউ এফ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : রাজভবন অভিযানে ডেপুটেশন দিতে রাজ্যপালের সাথে দেখা করতে নিয়ে যায় পুলিশ। কিন্তু রাজ্যপালের কাছে ডেপুটেশন প্রদান করতে না পেরে হতাশ হলেন টি আই এস এফ।‌

বৃহস্পতিবার টি আই এস এফ -এর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে টিআইএসএফ -স্টেট কর্ডিনেটর জানান, ককবরক ভাষা রোমান হরফের দাবিতে বুধবার শান্তিপূর্ণ ভাবে রাজভবন অভিযান করছিল তিপরা ইন্ডিজেনিয়াস স্টুডেন্ট ফেডারেশন।

সার্কিট হাউস যাওয়ার পর পুলিশ মিছিলে বাধা দেয়। তখন পুলিশের কাছ থেকে জানানো হয় রাজ্যপালের কাছে তারা গিয়ে ডেপুটেশন দিতে। সে অনুযায়ী তাদের একটা প্রতিনিধি দল রাজ্যপালের কাছে ডেপুটেশন প্রদান করতে গেলে সাক্ষাৎ করেন নি রাজ্যপাল। রাজ্যপালের সচিবের কাছে দাবি সনদটি তুলে দেন তারা। পুরোপুরিভাবে ললিপপ দেখিয়ে পুলিশ তাদের নিয়ে যায় রাজভবনে বলে দাবি করেন। তিনি আরো বলেন পুলিশ এদিন কোন ধরনের সতর্কতা জারি না করেই লাঠিচার্জ করেছে। ঘটনায় আহত হয়েছে ১৫ জন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। বাকিরা সকলে বাড়িতে রয়েছে। এদিকে সেদিন পুলিশের লাঠিচার্জের ঘটনা নিন্দা জানান তিপরা ওমেন ফেডারেশনও।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য