বাড়িরাজ্যঘরে আগুন লেগে মৃত্যু গৃহবধুর

ঘরে আগুন লেগে মৃত্যু গৃহবধুর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মে : অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু গৃহবধুর। ঘটনা শান্তিরবাজার মাষ্টার পাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১১ টা নাগাদ রাসমোহন দেবনাথের বাড়িতে আচমকা আগুন দেখতে পায় আশে পাশের লোকজনেরা। আগুন দেখে কিছু বুঝে ওঠার আগেই ২ টি রান্নার গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এতে মৃত্যু হয় গৃহবধুর। মৃতার নাম মনিকা দেবনাথ ভৌমিক।

বয়স ৩৪ বছর। তার স্বামী পুলক ভৌমিক। টি এস আর -এর নবম ব্যাটেল্যানে কর্মরত। এদিন পরিবারের অন্যান্যরা উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে যায়। তখনই এই ঘটনা। দমকলের ইঞ্জিন গাড়ি রাস্তা শুরু হওয়ায় ঘটনাস্থলে যেতে পারে নি। এমনকি এলাকায় জলের তীব্র সঙ্কট। আগুন নেভাতে অনেক সমস্যা পড়তে হয় বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। তবে এই অগ্নিকান্ডের ঘটনার পেছনে কোন রহস্য রয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আরো একটি বিষয় সন্দেহে বাঁধছে সেটা হল বাড়ি গৃহবধূকে একা ফেলে কেন সকলে পুজো দিতে ত্রিপুরেশ্বরী মন্দিরে এসেছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা ঘুরপাক খাচ্ছে। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজনেরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য