Saturday, February 7, 2026
বাড়িরাজ্যগর্বের বিষয় স্বাধীনতার অমৃত মহোৎসব একটি গণআন্দোলনের রূপ নিচ্ছে : সুশান্ত

গর্বের বিষয় স্বাধীনতার অমৃত মহোৎসব একটি গণআন্দোলনের রূপ নিচ্ছে : সুশান্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মে : আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০২৩ উৎযাপিত হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। উজ্জয়ন্ত প্রাসাদ মিউজিয়াম প্রাঙ্গণে এই দিনটি উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রঙিন আলোর রোশনায় সাজিয়ে তোলা হয় উজ্জয়ন্ত মিউজিয়ামটি। মন্ত্রী সুশান্ত চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, বিবর্তনের ধারাবাহিকতায় পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি, সামাজিক ও সাংস্কৃতিক চাহিদার প্রভাবে পূর্ববর্তী যুগের সংগ্রহশালা প্রতিষ্ঠার ধারণার প্রতিফলনই হচ্ছে আজকের জাদুঘর।

 পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যতো ইতিহাস জমা হচ্ছে তারই প্রতিচ্ছবি হলো জাদুঘর। রাজ্য সংগ্রহশালা উজ্জয়ন্ত প্রাসাদেও রাজ্যের সাথে সম্পর্কিত অনেক ইতিহাস-ঐতিহ্যের স্মারক যত্ন সহকারে রক্ষিত আছে। এখানে রয়েছে বিভিন্ন স্মৃতিচিহ্ন, মুদ্রা, বাসন, তৈজসপত্র, মানচিত্র, মানবতার সাথে সম্পৃক্ত বস্তুগত ও অবস্তুগত নানা উপাদান। এবং লিপিবদ্ধ রয়েছে ইতিহাস।মিউজিয়ামের মাধ্যমে দেশে এবং রাজ্যে নানা অজানা ইতিহাস সম্পর্কে জানা যাবে। মন্ত্রী অনুষ্ঠানে আরো বলেন, স্বাধীনতার অমৃত মহোৎসবের চেয়ে ভাল সময় আর কিছু হতে পারে না।

 দেশের জন্য এটা গর্বের বিষয় যে স্বাধীনতার অমৃত মহোৎসব একটি গণআন্দোলনের রূপ নিচ্ছে। এতে ইতিহাসের প্রতি মানুষের আগ্রহ অনেক বেড়েছে এবং দেশের বিভিন্ন সংগ্রহশালা তরুণদের আকর্ষণের উৎস হয়ে উঠেছে। যা দেশের অমূল্য ঐতিহ্যের সঙ্গে যুক্ত করছে। একটি জাতির ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতিকে দেশী-বিদেশী দর্শকের কাছে তুলে ধরতে জাদুঘর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, কেন্দ্রীয় সরকারের পর্যটন দপ্তরের ম্যানেজার অজয় কৃষ্ণা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য