Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যতিন বাড়িতে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, আহত বাড়ির বৃদ্ধ সহ মহিলারা

তিন বাড়িতে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, আহত বাড়ির বৃদ্ধ সহ মহিলারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জানুয়ারি :  বিজেপির রাষ্ট্রীয় সভাপতি রাজ্য সফর শেষ করে দিল্লি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়ি ঘরে আক্রমণ সংগঠিত করল শাসক দলের দুর্বৃত্তরা। ঘটনা উদয়পুর ডাক বাংলো এলাকায়। ঘটনা বিবরণী জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার নাগাদ শাসকদলের দুর্বৃত্তরা এলাকার তিনটি বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ।

 মন্ডল নেতা পাপ্পুর নেতৃত্বে হয় অতর্কিত আক্রমণ। মারধর করে বাড়ির মহিলা, বৃদ্ধ থেকে শুরু করে সকলকে। ঘটনায় আহত হন শিবানী দাস, সজল দাস, শ্যামল দাস, সীতা রানী দাস সহ অন্যান্যরা। এমনকি বাড়িতে প্রথমে মদের খালি বোতল দিয়ে ঢিল ছুড়ে দুর্বৃত্তরা। তারপর বাড়ির গেট ভেঙে ঘরে প্রবেশ করে সমস্ত জিনিসপত্র ভাঙচুর করে। পরবর্তী সময়ে বাড়ির লোকজনেরা প্রতিরোধ করতে এগিয়ে আসলে তাদের উপর আক্রমণ সংগঠিত করে ধারালো অস্ত্র এবং রড দিয়ে বেধড়কভাবে মারধর করে। পরে যাওয়ার সময় হুমকি দিয়ে যায় যদি ২৪ ঘন্টার মধ্যে বাড়ি ছাড়ার জন্য বলে অভিযোগ।

এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যায় রাধা কিশোর থানার পুলিশ। পুলিশকে এলাকায় মোতায়েন করে টি এস আর। আহত পরিবারদের পক্ষ থেকে জানায় থানায় মামলা দায়ের করা হবে। খবর পেয়ে শুক্রবার আহতদের বাড়িতে যান বিধায়ক রতন ভৌমিক, সি পি আই এম নেতা মাধব সাহা, দিলীপ দাস সহ অন্যান্যরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায়। পরিস্থিতি এমন হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়ে আছে। এলাকাবাসীর অভিযোগ স্থানীয় মন্ডলের বিজেপি নেতারা বহিরাগত যুবকদের এনে এই ঘটনা সংঘটিত করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও রাধাকিশোরপুর বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন সৃষ্টি হয়েছে। তবে বোঝা যায় নির্বাচনের আগে ভারসাম্য হারিয়ে ফেলেছে রাজ্যের গেরুয়া বাহিনী। বিরোধী দল থেকে শুরু করে সাধারণ মানুষের নিরাপত্তা অনেকটাই প্রশাসনের নিয়ন্ত্রণে নেই বলা চলে। একের পর এক আধা সামরিক বাহিনীর কোম্পানি রাজ্যে এনে মজুদ রাখল সঠিক সময়ের মধ্যে এবং রাতের বেলা মানুষের নিরাপত্তা কাজে লাগানো হচ্ছে না বলেও গুঞ্জন এলাকায়। যার ফলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে ধারণা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য