Thursday, February 5, 2026
বাড়িরাজ্যঅর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তরের কর্মশালা

অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তরের কর্মশালা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ডিসেম্বর : মঙ্গলবার প্রজ্ঞাভবনে অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তরের উদ্যোগে একদিনের কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সুরেশ চন্দ্র দাস, অতিরিক্ত অধিকর্তা অরুপ কুমার চন্দ্র সহ অন্যান্যরা। “বিদ্যমান পরিসংখ্যানগত পণ্যের  পর্যালোচনা এবং ত্রিপুরায় নতুন পরিসংখ্যানগত পণ্য সনাক্তকরণের জন্য ডেটা এবং অন্যান্য স্টেকহোল্ডারদের ব্যবহারকারীদের” বিষয়ে রাজ্য-স্তরের কর্মশালা অনুষ্ঠিত হয়।

 যারা অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তরকে তথ্য সরবরাহ করে সেই সমস্ত লাইম  ডিপার্টমেন্ট , গবেষক, ব্যবহারকারীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা  হয়। তাদের প্রদেয় তথ্যের উপর যাচাই করে কি করে তথ্য সরবরাহ করে অধিদপ্তর সেই সম্পর্কে অবগত করা হয়। এই তথ্যের উপর ভিত্তি করেই জিডিপি সহ নানান বিষয়ে পরিসংখ্যান প্রকাশ করা হয়। এই তথ্য গুলি আগামী দিনে নীতি ও পরিকল্পনা গ্রহনে সহায়ক হবে বলে জানান দপ্তরের অতিরিক্ত অধিকর্তা অরুপ কুমার চন্দ্র। ৪০ টি অধিদপ্তরের আধিকারিকরা এই কর্মশালায় অংশ নেয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য