Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যশিক্ষকের বিরুদ্ধে অভিযুক্ত প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন

শিক্ষকের বিরুদ্ধে অভিযুক্ত প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ নভেম্বর : উমাকান্ত ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকের প্রহারে চিকিৎসাধীন ছাত্র বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন প্রদান করল বাম ছাত্র সংগঠন। পরবর্তী সময় এস এফ আই সদর বিভাগীয় কমিটির সম্পাদক জানান স্কুলের দশম শ্রেণীর ছাত্র অনুরাগ রায়কে একজন শিক্ষক প্রচন্ডভাবে মারধর করেছে। বর্তমানে এই ছাত্রটি বহির্রাজ্যে চিকিৎসাধীন। ঘটনার এখন পর্যন্ত কোন তদন্ত করা হচ্ছে না। তাই প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন প্রদান করে দাবি জানায় যাতে দ্রুত ঘটনার তদন্ত করা হয়।

এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যাতে পদক্ষেপ নেই সংশ্লিষ্ট দপ্তর। কারণ একজন ছাত্রকে এভাবে মারধর করা রাজ্যের ছাত্র সংগঠন গুলি আছে লজ্জা জনক বলে অভিমত ব্যক্ত করেন তিনি। কিন্তু গত দুদিন ধরে এ ধরনের অভিযোগ ওঠার পরেও শিক্ষা দপ্তর এবং দপ্তরের মন্ত্রী বিষয়টি নিয়ে কোন শব্দ উচ্চারণ করছে না। তবে ঘটনাটি কি হয়েছে তা এখনো স্কুলে ধাপা চাপা পড়ে আছে। অভিভাবক মহল এবং রাজ্যের ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি করেছে যাতে অবিলম্বে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু সেদিন ঘটনা কি হয়েছে সেটা অনেকেই জানা নেই। যা রীতিমতো প্রশ্ন বোধক হয়ে থাকছে। সূত্রের খবর ঘটনাটি সংঘটিত হয়েছে গত ২১ অক্টোবর। অভিযুক্ত শিক্ষকের নাম গৌতম রৌদ্র পাল। এই দিন ডেপুটেশন প্রদান কালে উপস্থিত ছিলেন অভিজিত দেব, সৌরজ ব্যানার্জি, সন্দীপন দাস সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য