স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জুলাই :কোন পরিস্থিতির কারণে রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরের চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন? এই প্রশ্ন করলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, গত আট বছর ধরে যে অস্বাভাবিক পরিস্থিতি রাজ্যে চলছে, তার বাইরে নয় ডিজি-র মৃত্যুর ঘটনা। গত আট বছর ধরে রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার লুণ্ঠিত। আইনের শাসন নেই।
এর স্বীকার সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা। সাধারণ মানুষের উপর এমন পরিস্থিতি আসলে তারা বিষয়টা প্রতিফলন করার সুযোগ পায়, কিন্তু যারা শৃঙ্খলা মধ্যে আছে তাদের পক্ষে সেভাবে প্রকাশ করা সম্ভব হয় না। সাম্প্রতিককালে কতগুলি ঘটনার কারণে ব্যক্তিগতভাবে ডিজির সঙ্গে কথা হয়েছিল, তিনি খুবই ব্যথিত এবং অস্বস্তিকর অবস্থার মধ্যে রয়েছেন। এই ঘটনা তারই রেশ কিনা এই প্রশ্নটা নানাভাবে ঘুরপাক খাচ্ছে। এর জন্য সঠিক তদন্ত করতে বিচার বিভাগীয় তদন্ত করা হোক। ত্রিপুরা হাইকোর্টের সিটিং জার্জ দিয়ে তদন্ত করা হোক।
আর এটা করবে যদি রাজ্য সরকার সৎ হয়। কারণ সি বি আই -এর উপর সিপিআইএম এখন আর আস্থা নেই। তারা শাসক দলের হাতিয়ার হয়ে গেছে। বিজেপি -র স্বভাব সবকিছু রাজনীতির স্বার্থে করা। পুলিশের ডিজি কোন সাধারণ মানুষ নয়। কেন এই ঘটনা হবে? ভারতীয় জনতা পার্টি এবং তার সরকার থেকে শুরু করে মুখ্যমন্ত্রী আজ প্রশ্নবিদ্ধ। প্রত্যেকটা মানুষ আঙ্গুল তুলছে।.

