নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী ১৯ জুলাই থেকে মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া— এই তিনটি দেশে রাষ্ট্রীয় সফরে যাবেন। ২০ তারিখে তিনি মলদোভা সফর করবেন এবং সেদেশের রাষ্ট্রপতি মায়া সান্দুর সঙ্গে সাক্ষাৎ ও প্রতিনিধি-পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। এছাড়াও তিনি মলদোভার পার্লামেন্টের স্পিকার ইগর গ্রোসুর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ‘মলদোভা-ভারত পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।
পাশাপাশি, রাষ্ট্রপতি একটি ব্যবসায়িক ফোরামে ভাষণ দেবেন এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করবেন। কোনও ভারতীয় রাষ্ট্রপতির এটাই প্রথম মলদোভা সফর। সফরের দ্বিতীয় পর্যায়ে, রাষ্ট্রপতি উত্তর ম্যাসেডোনিয়া সফর করবেন। রাষ্ট্রীয় সফরের শেষ পর্যায়ে, রাষ্ট্রপতি মুর্মু ২৩ তারিখ থেকে রোমানিয়া সফর করবেন। দুদিনের এই সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুশোর দান, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইলি বোলোজান, সিনেটের প্রেসিডেন্ট মিরচিয়া আব্রুদেয়ান এবং ‘চেম্বার অফ ডেপুটিজ’-এর প্রেসিডেন্ট সোরিন গ্রিনডিয়ানুর সঙ্গে সাক্ষাৎ করবেন।

