বাড়িরাজ্যশিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ উচ্চশিক্ষামন্ত্রীর

শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ উচ্চশিক্ষামন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ জুলাই :  উন্নত উচ্চশিক্ষাই বিকশিত ত্রিপুরা ও ‘বিকশিত ভারত–২০৪৭’-এর অন্যতম ভিত্তি—এই লক্ষ্যকে সামনে রেখে সোনামুড়া কাজী নজরুল ইসলাম কলেজে সমন্বিত প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী। উচ্চশিক্ষামন্ত্রী হিসেবে এটি ছিল তাঁর প্রথম প্রশাসনিক পর্যালোচনা বৈঠক।

বৈঠকে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, ছাত্র-প্রতিনিধি এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে কলেজের একাডেমিক মানোন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি, ডিজিটাল শিক্ষার প্রসার, ছাত্রকল্যাণ, দক্ষতাভিত্তিক শিক্ষা, কর্মসংস্থানমুখী উদ্যোগ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বয়ের মাধ্যমে দ্রুত বাস্তবায়নযোগ্য উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

উচ্চশিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিটি উন্নয়নমূলক প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশও দেন তিনি।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য শুধু একটি কলেজের উন্নয়ন নয়; বরং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গুণগত শিক্ষার পরিবেশ গড়ে তোলা, যাতে আগামী দিনের দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক তৈরি হয়। শিক্ষায় উৎকর্ষ, দক্ষ মানবসম্পদ ও সুশাসনের সমন্বয়ের মাধ্যমেই গড়ে উঠবে বিকশিত ত্রিপুরা এবং বাস্তবায়িত হবে ‘বিকশিত ভারত–২০৪৭’-এর স্বপ্ন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য