বাড়িরাজ্যবাংলাদেশে নির্যাতন বন্ধ হলেই সম্পর্ক বাড়বে ভারতের সঙ্গে : মুখ্যমন্ত্রী

বাংলাদেশে নির্যাতন বন্ধ হলেই সম্পর্ক বাড়বে ভারতের সঙ্গে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ জুলাই : বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ মারফত বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে আহ্বান করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। যে ধরনের নির্যাতনের কথা বিভিন্ন সময় শোনা যায় সেগুলি যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে। না হলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করা যাবে না। দ্বিতীয়তঃ যোগাযোগ ব্যবস্থা। রেললাইন থেকে শুরু করে মৈত্রী সেতু পর্যন্ত করা হয়েছে দুই দেশের মধ্যে। কিন্তু, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে এগুলির বাস্তবায়ন দরকার। হাইকমিশনার আর জানিয়েছেন বাংলাদেশ থেকে চিকিৎসা পরিষেবা নিতে ভারতে আসতে চায় বহু মানুষ। হাই কমিশনারকে জানানো হয়েছে ভারতের কোন অসুবিধা নেই। ভারত এ বিষয়ে আন্তরিক।

 কিন্তু বাংলাদেশের পরিস্থিতির উন্নতি করতে হবে। তখন হাই কমিশনার বলেছেন, বর্তমান বাংলাদেশ সরকার এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। পাশাপাশি গোটা বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে। বাংলাদেশ সরকারের এই বিষয়ে দিল্লির সঙ্গে কথা বলতে হবে। দিল্লি থেকে যা নির্দেশ আসবে সে মোতাবেক কাজ করবে ত্রিপুরা সরকার। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিনিয়োগকারীরা যারা রাজ্যে এসেছেন তারা সকলেই খুশি। কারণ ত্রিপুরা মানুষ অতিথি প্ররায়ণ। তিনি আরো বলেন, জিবি এবং এজিএমসি-র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা নিয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। এখনো নির্দেশনা জারি হয়নি। এই বিষয়টি নিয়ে রাজ্যের ডাক্তার বাবুদের কোন সমস্যা নেই। সমস্যা বিরোধীদের। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘুদের উপর চলছে নির্যাতন। ইউনুস সরকারের দ্বারা বাংলাদেশ পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে। তারপর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেও বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। যার কারনে দুই দেশের মধ্যে সুসম্পর্ক কতটা গড়ে উঠবে সেটা নিয়ে চিন্তিত হাই কমিশনার এবং মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য