স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১০ জুলাই : বৃহস্পতিবার হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে দুই দীন ব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬ শুরু হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী এই কনক্লেভের সূচনা করেন। দুইদিন ব্যাপী এই বিজনেস কনক্লেভে দেশ বিদেশের বহু বিনিয়োগকারি সংস্থা ও কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করে। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করে এই বিনিয়োগকারী সংস্থা ও কোম্পানি গুলি। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সাথে বিভিন্ন বিনিয়োগকারি কোম্পানির মৌও স্বাক্ষরিত হয়।
দুইদিন ব্যাপী এই বিজনেস কনক্লেভ শেষে শুক্রবার হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করে শিল্প বাণিজ্য দপ্তরের সচিব জানান ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভে ১ লক্ষ ২১ হাজার ৩০৩ কোটি টাকার ৩৪২ টি মৌ স্বাক্ষরিত হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সাথে একাধিক বিনিয়োগকারী কোম্পানির মধ্যে এই মৌ স্বাক্ষরিত হয়। এই বিজনেস কনক্লেভে ২ হাজারের অধিক প্রতিনিধি অংশগ্রহণ করেছে। ৭০০ সরকারি অফিসার এই কনক্লেভে অংশগ্রহণ করেছে। এইদিনের সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিবের সাথে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সচিব সহ আধিকারিকরা।

